চেখে দেখুন আম স্মুদি বোল - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

চেখে দেখুন আম স্মুদি বোল



গরমকাল আসছে সাথে নিয়ে আসছে হরেক রকম সুস্বাদু আম। আমের রয়েছে বিভিন্ন রেসিপি। তার মধ্যে রয়েছে একটি সুস্বাদু পদ আম স্মুদি বোল। খেতে দারুন মিষ্টি তেমনই স্বাদের। দেখে নেওয়া যাক রেসিপি।


 আমের স্মুদি বোল

উপকরণ:

১ কাপ আম (টুকরো করে কাটা)

১ টি কলা (খোসা ছাড়ানো)

১/২ চা চামচ হলুদগুঁড়ো

১/২ কাপ নারকেল বা আমন্ডের দুধ

১ টেবলচামচ লেবুর রস


প্রণালী:

ব্লেন্ডারে আম, কলা, হলুদগুঁড়ো, লেবুর রস, আমন্ড বা নারকেলের দুধ একসঙ্গে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে আসার পর, যদি খানিকটা পাতলা করতে চান, তাহলে সেই মতো একটু নারকেল বা আমন্ডের দুধ দিতে পারেন।


মসৃণ হয়ে এলে ব্লেন্ডার থেকে বের করে একটি বাটিতে রেখে উপরে পছন্দমতো মরশুমী ফল ছড়িয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad