হাওড়া: বিজেপির ডাকা ১২ ঘন্টা ব্যাপী বনধে হাওড়া শহরে সকাল থেকে তেমন প্রভাব পড়েনি। তবে বেলা বাড়লে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত এসে পৌঁছান এবং সেখানে হাওড়া ব্রিজের ওঠার মুখে রাস্তায় তারা ১৫ থেকে ২০ মিনিট অবরোধ করেন।
প্রথমে গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা তাদের বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য বলেন। কিন্তু বনধ সমর্থকরা রাস্তার ওপরে বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
পরবর্তীতে গোলাবাড়ি থানা পুলিশ আধিকারিকরা তাদের আটক করে গোলাবাড়ি থানা নিয়ে যান। এদিকে এই বিক্ষোভের কারণে কুড়ি মিনিট যান চলাচল ব্যাহত ছিল হাওড়া ব্রিজে ওঠার মুখে।
No comments:
Post a Comment