বনধের সমর্থনে বিজেপির মিছিল, পথ অবরোধ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

বনধের সমর্থনে বিজেপির মিছিল, পথ অবরোধ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি


উত্তর ২৪ পরগনা: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। সেই বনধের সমর্থনে বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের নেতৃত্বে মিছিল সংগঠিত হয় চাঁপাডালিতে। মিছিল ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের।


বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাংলা বনধকে সমর্থন করতে রাস্তায় মিছিল করে স্লোগান তুলতে থাকে। রাস্তা অবরোধও  করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ পৌঁছায়।


প্রথমে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু বিজেপি কর্মী-সমর্থকরা তাদের অবস্থানে অনড় থাকলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। বনধ সমর্থনকারী বিজেপি কর্মীদের দাবী, 'গতকাল যখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়, বুথ ক্যাপচার করে তখন কোথায় ছিল পুলিশ? গণতন্ত্রকে হত্যা করছে পুলিশ সহ এই সরকার। পুলিশ তৃণমূলের ক্যাডারের কাজ করছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ।'


মুহুর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থল। বিজেপি নেতৃত্ব জানায়, তাদের এই আন্দোলন চলবে। তৃণমূল যে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে ভোট লুট করেছে, তার বিরুদ্ধে বিজেপি রাস্তায় নেমেছে।


অন্যদিকে গোবরডাঙ্গাতেও একই ইস্যুতে পথ অবরোধ করে বিজেপি। গোবরডাঙ্গা পৌর এলাকায় ভোট লুট হয়েছে শাসক দলের নেতৃত্বে, এই এই অভিযোগ তুলে গোবরডাঙ্গা কালীবাড়ি মোড় এলাকায় রাস্তা অবরোধ বিজেপি। পরবর্তীতে গোবরডাঙ্গা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। প্রায় ৪০ মিনিট চলে অবরোধ, যার জেরে বিশাল যানজট সৃষ্টি হয় এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad