বনধের সমর্থনে রাস্তা অবরোধ! শিলিগুড়িতে গ্ৰেফতার ২ বিজেপি বিধায়ক - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

বনধের সমর্থনে রাস্তা অবরোধ! শিলিগুড়িতে গ্ৰেফতার ২ বিজেপি বিধায়ক


শিলিগুড়ি: বনধের সমর্থনে হাশমি চকে রাস্তা অবরোধ, গ্ৰেফতার দুই বিজেপি বিধায়ক। শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মনকে গ্ৰেফতার করে পুলিশ। 


রবিবার রাজ্যে ১০৮ টি পুরসভার ভোটে হিংসা ও সন্ত্রাসের অভিযোগ তোলে বিজেপি। তারই প্রতিবাদে আজ সোমবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। তবে রাজ্য সরকারেরও কড়া বার্তা কোনও ভাবেই কার্যকর হবে না এই বনধ। কেউ জোর করে বনধের চেষ্টা করলেও প্রশাসন কড়া হাতে তা দমন করবে। 


এদিন সকাল থেকেই সেইমত শিলিগুড়ির রাস্তায় পুলিশের কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। সকাল থেকেই সরকারি বেসরকারি যান চলাচলও মোটামুটি স্বাভাবিক ছিল। 


বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি নেতা কর্মী সমর্থকরা শহরে মিছিল বের করে বনধের সমর্থনে। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মন। হাসমি চকে মিছিল এসে পৌঁছালে তা আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই বসে পড়ে বনধের সমর্থনে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এরপর পুলিশ এসে তাদের সেখান থেকে তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বাধে। একপ্রকার জোর করেই তাদের সেখান থেকে উঠিয়ে পুলিশ ভ্যানে তুলে দেওয়া হয়। দুই বিধায়ক ছাড়াও একাধিক বনধ সমর্থকে গ্ৰেফতার করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad