জেলাশাসক দফতরে কংগ্রেসের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, নামল র‍্যাফ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

জেলাশাসক দফতরে কংগ্রেসের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, নামল র‍্যাফ


উত্তর ২৪ পরগনা: বারাসত জেলাশাসক দফতরে কংগ্রেসের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে কংগ্রেসের নেতা-কর্মী সমর্থকেরা সামনে এগোতে গেলে পুলিশে বাধার মুখে পরে।পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে ছড়ায় উত্তেজনা। ঘটনাস্থলে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় র‍্যাফ।


রবিবার ১০৮ পুরসভার নির্বাচনকে ঘিরে সন্ত্রাস চলেছে এবং তৃণমূলের গুন্ডা বাহিনী ও পুলিশ প্রশাসন মিলে ভোট লুট করেছে- এই অভিযোগ তুলে জেলা কংগ্রেসের তরফ থেকে সোমবার বারাসত জেলাশাসক দফতরে একটি ডেপুটেশন কর্মসূচি করে কংগ্রেস। কংগ্রেসের মিছিল জেলাশাসক দফতরে ঢোকার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেই ব্যারিকেড ভাঙে কংগ্রেস কর্মী সমর্থকেরা। তারপরেই পুলিশের সাথে শুরু ধস্তাধস্তি।


উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীণ কংগ্রেসে তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। এদিন কংগ্রেসের দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা নিয়ে গতকালে নির্বাচনে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।গনতন্ত্র হত্যা করা হয়েছে গতকাল, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট লুট করা হয়েছে, ১০৮ পুরসভায় একই চিত্র, বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের।

No comments:

Post a Comment

Post Top Ad