জলপাইগুড়ি: বামেদের মহকুমা শাসকের দফতর অভিযান ঘিরে হুলুস্থুল। বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতেবাম নেতা-কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ আক্রমণ চালাতেই দু'পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। বাম প্রার্থী দুর্বা ব্যানার্জিীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
পুরসভা নির্বাচনে অবাধ ছাপ্পা ভোট, হিংসা নক্কারজনক ঘটনার প্রতিবাদে পথে নামেন বামপন্থীরা। সোমবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দফতর অভিযান চালান তারা। ঘেরাও করা হয় মহকুমা শাসকের দফতর।
জলপাইগুড়ি পুরসভা নির্বাচনকে ঘিরে শাসকদলের কর্মীরা অশান্তির বাতাবরণ তৈরি করে অবাধ ছাপ্পা ভোট করেছে বলে অভিযোগ। শহরের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক ছাপ্পা ভোট দেওয়ার পাশাপাশি বিরোধী দলের প্রার্থীদের মারধর করার অভিযোগ রয়েছে। বাম নেতাদের অভিযোগ, জলপাইগুড়ি বরাবরই শান্তপ্রিয় শহর। কিন্তু শাসকদলের লোকেরা এই শহরকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বহিরাগতদের এনে শান্তপ্রিয় জলপাইগুড়ি শহরকে অশান্ত করেছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল।
এদিকে মহকুমা শাসকের দফতর থেকে বিক্ষোভকারীদের সরাতে ও মিছিলে বাধা দিতে গেলেই পুলিশের সাথে বিক্ষোভকারীদের বচসা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। শুরু হয় তুমুল হাতাহাতি। পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য সহ অনেক নেতা কর্মী। প্রচুর মহিলা বাম কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ বামেদের।
No comments:
Post a Comment