শিলিগুড়ি: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে কংগ্রেসের পক্ষ থেকে মৌন মিছিল। দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে সোমবার শিলিগুড়ির হাশমি চকের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মৌন মিছিল বের করা হয়।
"নির্বাচনের নামে সন্ত্রাস, গণতন্ত্রকে হত্যা তৃণমূল তোমায় জানাই ধিক্ ধিক্ ধিক্কার"- এই ব্যানারকে সামনে রেখে শিলিগুড়িতে এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের জেলা সভাপতি শংকর মালাকার সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
No comments:
Post a Comment