মাছ প্রিয় বাঙালির মাছের মাথা দিয়ে তৈরি মুড়িঘণ্ট একটি ঐতিহ্যবাহী পদ।এটির নাম যেমন অনন্য তেমনি স্বাদেও অতুলনীয়।
উপাদান:
রুই মাছের মাথা: ১টি
গোবিন্দভোগ চাল: ৩ টেবল চামচ
আলু: ২ টো (ডুমো ডুমো করে কাটা)
ধনে বাটা: ১ চা চামচ
জিরে বাটা: ১ চা চামচ
হলুদগুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা বাটা: ১/২ টেবল চামচ
সরষের তেল: ২-৩ টেবল চামচ
ঘি: ১ টেবল চামচ
তেজপাতা: ৩টি
শুকনো লঙ্কা: ২টি
গরমমশলা গুঁড়ো: ১ চা চামচ
চিনি: ১ চা চামচ
লবন: স্বাদমতো
পদ্ধতি:
কড়াইতে তেল দিন। তেল গরম হলে মাছের মাথা ভেজে তুলে রেখে দিন। ভাজা হয়ে গেলে মাছের মুড়োটা ভেঙে নিয়ে রেখে দিন। এবার সিদ্ধ করে রাখা আলু ভেজে নিন। ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রেখে দিন। এবার আর একটু তেল দিন। তারপর জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা দিয়ে ভাল করে কষতে থাকুন। এরপর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিন। কিছুক্ষণ কষানোর পর ভাজা মুড়ো দিয়ে সামান্য জল দিয়ে নাড়তে থাকুন। এরপর লবন ও চিনি দিয়ে দিয়ে চাপা দিয়ে দিন। চাল সিদ্ধ হয়ে এলে এবং জল মরে এলে গ্যাস বন্ধ করে দিন। অন্য একটি কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। অন্য কড়াই থেকে মুড়িঘণ্টটি নামিয়ে এর সঙ্গে মিশিয়ে দিন। এবার ভাজা আলুর টুকরোগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিন। এবার উপরে গরমমশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment