মাটন রেশমি কাবাব একটি জনপ্রিয় পদ।যেকোনো অনুষ্ঠানে এই পদটি হয়ে উঠতে পারে একটি লোভনীয় খাবার।
উপকরণ:
৭০০ গ্রাম কিমা করা মাটন, ১ টেবিল চামচ পেঁপের পেস্ট, ৩ টি কাঁচা লঙ্কা, ৩ টি মাঝারি পেঁয়াজ, ১ টেবিল চামচ আদা বাটা,১/২ টেবিল চামচ রসুন বাটা, ১ ১/২ টেবিল চামচ পুদিনা পাতা, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া, ১ ১/২ টেবিল চামচ ধনে পাতা, ১ চা চামচ জিরা, প্রয়োজন অনুযায়ী লবণ, ২ রুটি স্লাইস, প্রয়োজন অনুযায়ী জল, ১/২ টেবিল চামচ হলুদ, ১ ১/২টেবিল চামচ ময়দা, ১/২ টেবিল চামচ নারকেল গুঁড়া, ২ টেবিল চামচ মাখন, প্রয়োজন অনুযায়ী সাদা তেল
প্রণালী:
একটি বড় বাটিতে লবণ, কাঁচা পেঁপের পেস্ট এবং আদা-রসুন পেস্টের সঙ্গে কিমা করা মাটন মিশিয়ে নিন। পাত্রটি ঢেকে ২ ঘন্টা ম্যারিনেট করতে দিন। এদিকে আরেকটি পাত্রে নিয়ে তাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, ম্যাশ করা রুটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার মাটন মেরিনেট করা হয়ে গেলে এতে ১ টেবিল চামচ জল, গরম মসলা গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা, নারকেল গুঁড়া, ক্রিম, মাখন এবং পাউরুটির মিশ্রণ দিন। একটি বড় চামচ দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন।এরপর মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন এবং প্রতিটি বল চেপে কাবাবের আকার দিন। একটি প্লেটে সমস্ত কাবাব আলাদাভাবে রাখুন।
এরপর মাঝারি আঁচে একটি প্যানে তেল গরম করুন এবং কাবাবগুলিকে উভয় দিক থেকে শ্যালো ফ্রাই করুন যতক্ষণ না সেগুলি সোনালি বাদামী রঙে পরিণত হয়। এরপর ভাজা হয়ে গেলে একটি প্লেটে কাবাবগুলো বের করে টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল ছাড়িয়ে নিন।এরপর পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment