পাহাড় সফরে নিজ হাতে মোমো বানালেন মুখ্যমন্ত্রী! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

পাহাড় সফরে নিজ হাতে মোমো বানালেন মুখ্যমন্ত্রী!


দার্জিলিং: পাহাড় সফরের শেষ দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজে হাতে মোমো বানাতে দেখা গেল খোদ মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। কিছুটা বেলা বাড়লেই কুয়াশার চাদরে ঢেকে যায় শৈলশহর। এদিনও প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



এদিন সকাল সকাল স্থানীয়দের সঙ্গে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই স্থানীয় মহিলাদের সাথে মোমো বানাতে শুরু করে দেন মমতা। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে মিলে মুখ্যমন্ত্রীকে মোমো বানাতে দেখে প্রথমে সকলেই বেশ অবাক হলেও, দারুণ খুশি হন তারা। 



উল্লেখ্য, পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে এসে পাহাড়েই রয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে রাজনৈতিক নানান কর্মসূচি, সরকারি প্রকল্পের বিভিন্ন কাজের পাশাপাশি প্রতিদিনই প্রাতঃভ্রমণ সারেন তিনি। সেখানেই জনসংযোগ করা থেকে শুরু করে স্থানীয় দোকান ঘুরে ঘুরে দেখা, খোঁজখবর নেওয়া সবটাই করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি কখনও দুধের শিশুকে কোলে তুলে আদর চুম্বন করতে, ছোট্ট শিশুকন্যাকে জড়িয়ে আদর করতে, কখনও বা বৃদ্ধাকে সাহায্য করতে দেখা যায়। আর পাহাড় সফরের শেষ দিনে নিজে হাতে মোমো বানিয়ে চমক দিলেন মুখ্যমন্ত্রী। 



No comments:

Post a Comment

Post Top Ad