শিলিগুড়ি: উত্তরবঙ্গে ক্যাঙ্গারু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ২ টি শাবক সহ ৩ টি ক্যাঙ্গারু উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে গজলডোবার কাছে ক্যানেল রোড থেকে উদ্ধার হয় ২ টি ক্যাঙারু শাবক, পাশাপাশি শিলিগুড়ির ফাঁড়াবাড়ি থেকে উদ্ধার হয় ১ টি ক্যাঙারু।
বন দফতর সূত্রে খবর, এদিন স্থানীয়রা প্রথমে একটি ক্যাঙ্গারু দেখতে পেয়ে সেটিকে উদ্ধার করে এবং বন দফতরে খবর দেয়।
তবে প্রশ্ন, শিলিগুড়িতে কী করে বা কোথায় থেকে এল এই ক্যাঙ্গারগুলো? পুর ঘটনার তদন্তে বনবিভাগ।

No comments:
Post a Comment