মসুর ডাল দিয়ে দূর করুন ত্বকের কালো ছোপ দাগ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

মসুর ডাল দিয়ে দূর করুন ত্বকের কালো ছোপ দাগ

 





ত্বকের একাধিক সমস্যার সমাধান করতে পারে আপনার হেঁশেলের এই একটা উপকরণ। আর সেটা হল মসুর ডাল।


কী ভাবে বানাবেন ফেসপ্যাক?

১০০ গ্রাম মসুর ডাল ভাল করে ধুয়ে নিন। তারপর এক কাপ দুধে ভিজিয়ে রাখুন। সঙ্গে ২০ গ্রাম চন্দন গুঁড়ো নিন। কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করতে পারলে আরও ভাল। সব একসঙ্গে ভিজিয়ে রাখুন। তারপর একসঙ্গে বেটে ফেস প্যাক তৈরি করে নিন। এই প্যাক প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করবে। একসঙ্গে ত্বকের কালচে ভাব কাটিয়ে আরও উজ্জ্বল ঝকঝকে করে তুলবে। কমলালেবুর খোসা মেশাতে পারলে মুখের অবাঞ্ছিত লোমও তুলে ফেলতে পারবে। প্যাক লাগিয়ে শুকিয়ে নিন। অলিভ অয়েল দিতে ঘষে ঘষে প্যাক তুলুন। সঙ্গে উঠে আসবে লোমও। তবে সাবধান, খুব বেশি জোরে ঘষবেন না।



যদি আপনার ত্বক খুব শুষ্ক হয়, তাহলেও মসুর ডাল ভাল ময়েশ্চারাইজারের মতো কাজ দেবে। এক টেবিল চামচ মসুর ডালের গুঁড়োতে, দুধ আর ২ চা চামচ নারকেল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। দু’মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।


বেসন আর মসুর ডালের গুঁড়ো দইয়ে মিশিয়ে লাগাতে পারেন। রোদে পোড়া কালচে ভাব কেটে যাবে এই প্যাকে।

No comments:

Post a Comment

Post Top Ad