ত্বক সুস্থ ও সুন্দর রাখতে নাইটক্রিম একটি অন্যতম প্রসাধনী।তবে বাজারের ভেজাল নাইটক্রিম নয়,বাড়িতে বানিয়ে নিন এই নাইটক্রিম।
১.এক চামচ অ্যালো ভেরা জেল, এক চামচ ল্যাভেন্ডার অয়েল আর দু’ফোঁটা প্রিমরোজ অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে মাখুন। এতে ত্বক হবে টানটান ও উজ্জ্বল।
২.ত্বকের যত্নে আপেল খুবই উপকারী। আপেল, অলিভ তেল, হলুদ গুঁড়ো ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন ক্রিম। ঘুমোতে যাওয়ার আগে মেখে নিন।
৩. একটি পাকা অ্যাভোকাডো ও এক চামচ দই ধরে রাখবে আপনার বয়সকে। এই দু’টি উপকরণ ভাল করে মিশিয়ে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মেখে নিতে পারেন।

No comments:
Post a Comment