আমার সাধারণত জানি ঘি খেলে ওজন বৃদ্ধি পায়।তবে তা সত্যি নয়।ঘি স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী একটি খাদ্য উপাদান।
ঘি-এ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। যা চেহারায় বয়সের ছাপ আসতে দেয় না। ত্বক উজ্জ্বল করে। চুলের স্বাস্থ্যের জন্যেও এটি দারুণ উপকারী।
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, খাঁটি ঘি-র উপকারিতা অনেক। সকালে খালি পেটে ঘি খেলে হজমশক্তি উন্নত হয়। তার পাশাপাশি যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাঁদেরও ক্ষেত্রেও ঘি দারুণ উপকারী।
কর্মব্যস্ত জীবনে এখন অনেকেরই রাতে ঘুম আসতে চায় না, ফলে সারা দিন ক্লান্তিভাব থাকে। এক চামচ ঘি খেলে অনিদ্রার সমস্যাও দূর হয় সঙ্গে অবসাদ এবং নানা মানসিক সমস্যাও কমে যায়।
শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতেও এর জুড়ি মেলা ভার।
জেনে নিন কীভাবে খাবেন ঘি
গোলমরিচ এবং কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিন। এরপর একটি পাত্রে জল গরম করে তাতে বাটা মশলাটি দিয়ে ফুটতে দিন। এবার এক চা চামচ ঘি মিশিয়ে দিন সেই জলে। এটি এক মিনিট ধরে ফোটান।তারপর ভাল করে ছেঁকে নিয়ে রোজ সকালে খালি পেটে খান এই চা।

No comments:
Post a Comment