আমাদের শরীর সুস্থ রাখতে সব ধরনের ভিটামিনই প্রয়োজন। তবু কখনও কখনও কোনও একটি বা দু’টি ভিটামিনের পরিমাণ কমে যায় শরীরে।
আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন তো, আপনার ত্বকের ঔজ্জ্বল্য কমছে কি না? যদি দেখেন ত্বক অনুজ্জ্বল হয়ে গিয়েছে, তা হলে বুঝতে হবে, আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়েছে। এর সঙ্গে যদি সারা দিন ক্লান্তি থাকে, খাবারের স্বাদ না পান— তা হলে এক প্রকার নিশ্চিত হয়ে যেতে পারেন এ বিষয়ে। বি কমপ্লেক্সের অভাবেই এই সমস্যাগুলি হয়।
আবার,ভাল করে দেখুন তো, আপনার কি ঠোঁট ফাঁটছে? দাঁতের গোড়া দিয়েও কি রক্ত বেরোচ্ছে? তা হলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন সি-এর অভাব হয়েছে। দ্রুত লেবু জাতীয় ফল খেতে শুরু করুন। তার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।
এছাড়াও চোখের নীচে কি কালি পড়েছে? চোখের চার পাশটা ফুলে যাচ্ছে? অনেকেরই এই সমস্যা হয় ভিটামিন এ-র অভাবে। তবে ভিটামিন বেশি মাত্রায় শরীরে গেলেও এই সমস্যা হতে পারে। তাই এমন উপসর্গ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

No comments:
Post a Comment