আবারও মতুয়া সমর্থকদের মারধরের অভিযোগ! থানায় লিখিত অভিযোগ দায়ের - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

আবারও মতুয়া সমর্থকদের মারধরের অভিযোগ! থানায় লিখিত অভিযোগ দায়ের


উত্তর ২৪ পরগনা: বারাসতের পর এবার হাবড়া, মতুয়া সমর্থককে মারধরের অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ইট, আক্রান্ত একাধিক জন। তদন্তে হাবড়া থানার পুলিশ।


গত মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঠাকুরনগর বারুনি মেলায় যাওয়ার পথে যশোর রোডের গণদিপায়ন এলাকায় মতুয়া ভক্তদের ১০৭ গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়ে মারার অভিযোগ ওঠে। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায় এবং আহত হয় ৪‌-৫ জন মতুয়া ভক্ত। 


শুক্রবার, রমনী বিশ্বাস নামে আক্রান্ত অশোকনগরের এক মতুয়া ভক্ত হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। আহত যুবককে সাথে নিয়ে গিয়ে ঘটনাস্থলে তদন্তে যায়  হাবড়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad