জনপ্রিয় অভিনেত্রীকে নির্মম ভাবে খুন, গ্ৰেফতার এক। মৃত অভিনেত্রীর নাম ক্যারল মাল্টেসি, যার মঞ্চের নাম বলা হচ্ছে শার্লট অ্যাঞ্জি, বয়স ২৬ বছর। ধৃতের নাম ডেভিড ফন্টানা, যার বয়স বলা হচ্ছে ৪৩ বছর।
বলা হচ্ছে, প্রথমে হলিউড অভিনেত্রীর মাথায় ভারি হাতুড়ি জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়, এরপর তার দেহ টুকরো টুকরো অবস্থায় বস্তাবন্দি করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।
২০ মার্চ লোমবার্ডি অঞ্চলের পলিন গ্রামের কাছে একটি পাহাড়ে মহিলার ক্ষত-বিক্ষত দেহ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়।
ইউকে ডেইলি মিরর-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের সন্দেহ, অভিযুক্ত ব্যক্তি অভিনেত্রীকে খুনের ঘটনায় প্রথমে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরিচয় গোপন করতে তার দেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এরপর টুকরো টুকরো করে বস্তায় ভরে রাখা হয়।
এ ঘটনায় মঙ্গলবার পুলিশ ডেভিড ফন্টানা নামে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আসামির বিরুদ্ধে হত্যা, প্রমাণ নষ্ট ও দেহ গুম করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি, অভিনেত্রীকে খুনের কথা স্বীকার করে নিয়েছে। ডেভিড পুলিশকে জানায়, সে জানুয়ারিতে অভিনেত্রীকে হত্যা করে কয়েকদিন দেহ ফ্রিজে রেখেছিল। প্রায় এক মাস পর তা ফেলে দেওয়া হয়। অভিনেত্রীর তার এক ফ্যান সনাক্ত করেন। এই মৃত অভিনেত্রী মিলানের রেসকালডিনা পৌরসভায় থাকতেন।
উল্লেখ্য, ক্যারল মাল্টেসি 'অনলি ফ্যানসে' অ্যাডাল্ট পোস্ট করার পর পর্ন শিল্পের জগতে প্রবেশ করেন। ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত লাক্সি ইরোটিক ফেস্টিভ্যাল-২ এ অভিনেত্রীর পারফর্ম করার কথা ছিল, কিন্তু তিনি সেখানে পৌঁছাতেই পারেননি।

No comments:
Post a Comment