দিল্লীতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই বৈঠক হয়। উল্লেখ্য, শুক্রবারেই দিল্লী পাড়ি দিয়েছেন মমতা।
সারা দেশের আদালতে বিচারাধীন মামলার বিষয়ে একটি সম্মেলনে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতি এনভি রমনা এবং উচ্চ আদালতের বিচারকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন। সেই সূত্রে তিনি এদিন দিল্লী পৌঁছেছেন।
বাংলায় বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বারবার বিরোধী ঐক্যের কথা বলেছেন। এমন পরিস্থিতিতে আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগে, গত বছরের জুলাইয়ে দুই নেতার বৈঠক হয়।

No comments:
Post a Comment