ক্যাঙ্গারু শাবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 April 2022

ক্যাঙ্গারু শাবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য


জলপাইগুড়ি: সাতসকালে আরও একটি ক্যাঙ্গারু শাবক উদ্ধার। তবে এবার জীবিত নয় মৃত অবস্থায় এই ক্যাঙ্গারু শাবক উদ্ধার করল বন দফতর। এই নিয়ে কয়েকঘন্টার ব্যবধানে চারটি ক্যাঙারু উদ্ধারের ঘটনা ঘটলো জলপাইগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন এলাকায়।


প্রথম দুটি ক্যাঙ্গারু উদ্ধার হয় শুক্রবার রাতে বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন গজলডোবার ক্যানেল রোড এলাকা থেকে। রাতেই শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ফাড়াবাড়ি এলাকা থেকে আরও একটি ক্যাঙ্গারু উদ্ধার হয়। শনিবার সকালে ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে আরও একটি ক্যাঙ্গারু শাবক উদ্ধার হয়। তবে এটি মৃত অবস্থায় উদ্ধার হয়েছে বলে বন দফতর জানিয়েছে। 


একের পর এক ক্যাঙ্গারু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যাঙ্গারুগুলোকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রাথমিক তদন্তে অনুমান বন দফতরের।

No comments:

Post a Comment

Post Top Ad