উত্তর ২৪ পরগনা: মতুয়া ভক্তদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা বলেন, মমতা বালা ঠাকুর।
তিনি বলেন, 'দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থেকে মতুয়া মেলায় ভক্তরা আসছিলেন, মঙ্গলবার রাতে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে। বারাসত কাজি পাড়া এলাকায় দলপতি বিধান হালদার এবং তার সাথে আরও ভক্তরা আসছিলেন, তখন মদ্যপ অবস্থায় এলাকার কিছু ছেলেরা অকথ্য ভাষায় গালিগালাজ দেয়। বাসে ইট ছোঁড়ে, বাস থেকে বের করে নিয়ে তাদের মারধর করা হয়।'
তিনি আরও বলেন, 'পরবর্তীকালে আহতদের নিয়ে হাবড়া হাসপাতালে যাওয়া হয়, তারা সেখানে আছে, আমরা এই খবর পাওয়ার পরেই আইসি এবং এসপির সাথে কথা বলি এবং তারপরেই চারজনকে গ্রেফতার করা হয়।'
মমতা বালা ঠাকুর বলেন, 'আমরা আজকেও কথা বলি আইসি ও এসপি সাথে। ধৃত চারজনকে পুলিশি রিমান্ডে নিয়েছেন তারা। এরপর আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধি দলকে সেখানে পাঠাই এবং তাদের যতরকম সাহায্যের প্রয়োজন হয় আমরা করছি।
'সুমন হালদার আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তার পরিবারের সাথে আমার কথা হয় আমরা সব রকম সাহায্য করছি', জানান তিনি।
আজ ঠাকুরবাড়িতে রাজ্যপাল আসবেন এ বিষয়ে মমতা বালা ঠাকুর বলেন, 'ঠাকুরবাড়িতে সবাই আসতে পারেন। বড়মার যে ঘর, সেই ঘরেই আমি থাকি। যেই আসুক না কেন, সবাইকেই স্বাগতম।'

No comments:
Post a Comment