উত্তর ২৪ পরগনা: প্রতারণা অভিযোগে গ্ৰেফতার নববধূ। সদ্য বিবাহিতা স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে স্বামী। অভিযোগ, সম্পত্তি ও সোনা দানা হাতে নেওয়ার মতলবেই তাকে বিয়ে করে মহিলা। ঘটনা বাগদার থানার বাকশার দেহলদহ গ্রামের। শুক্রবার সকালে পুলিশ বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন৷
জানা গিয়েছে, বাগদা গ্ৰাম পঞ্চায়েতের দেহলদহ গ্ৰামের যুবক সঞ্জিত পালের সঙ্গে রাখি বিশ্বাসের বিয়ে হয়। তাঁর বাড়ি নদিয়ায়। বিয়ের পরের দিনই স্বামী তার ফোনের কথোপকথন শুনে ফেলে। তার কথায় অনেক অসঙ্গতিও ধরা পড়ে। সম্পত্তি ও সোনা হাতিয়ে নেওয়ার জন্যই এই বিয়ে বলে বুঝতে পারেন তারা। ঘটক শান্তি বিশ্বাসের সঙ্গে যোগসাজশ করে এই ঘটনা ঘটিয়েছে বধূ। এই মর্মে থানায় নতুন বৌয়ের নামে বাগদা থানায় অভিযোগও দায়ের করেন সঞ্জিত। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে।
শুক্রবার সকালে পুলিশ বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন৷ অভিযুক্ত ঘটকের সন্ধান শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:
Post a Comment