এসএসসি নিয়োগ দুর্নীতি: ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

এসএসসি নিয়োগ দুর্নীতি: ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের


'এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি' মামলায় আরও কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের। আদালতের নির্দেশ, তাদের কর্মী হিসাবে গ্রাহ্য করা হবে না। সিবিআইকে সব নথি জোগাড় করে তদন্ত শুরু করতে হবে।' সিবিআইকে এই মামলার তদন্তে পূর্ণ স্বাধীনতা দেয় আদালত।

 

হাইকোর্টের নির্দেশ, 'সিবিআই ও আবেদনকারীকে মামলার অংশ‌ করতে হবে। ওই প্যানেলে‌ যারা চাকরি পেয়েছেন, ডিআই তাদের বেতন‌ বন্ধ করবে এবং তাঁরা বিদ্যালয়ে প্রবেশ করতেও পারবেন না ও তাদের কর্মী হিসাবে গ্রাহ্য করা হবে না, এই বিষয়টিও সংশ্লিষ্ট জেলার ডিআই দেখবেন।'


এসবের পাশাপাশি, রাজ্য সরকারকে এই নিয়োগ দুর্নীতি মামলায় ৫ সদস্যের কমিটি গঠন করে প্রত্যেককে মামলার অংশ করার নির্দেশ দেয় আদালত। প্রিন্সিপাল সেক্রেটারি ও এসএসসিকে এই সদস্যদের ঠিকানা দিতে ও সিবিআইকে এদের ডেকে জিজ্ঞাসাবাদ করবে এবং দ্রুত তদন্ত শুরু করবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। 


এদিকে বৃহস্পতিবার রাত তিনটা পর্যন্ত এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শুক্রবার এই সংক্রান্ত শুনানিও ছিল আদালতে। রিপোর্ট জমা দিতে বলেছিল আদালত। সিবিআই তরফের আইনজীবী জানান, ৩ ঘন্টা প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বয়ান রেকর্ড আকারে জমা দেওয়া‌ হয়েছে আদালতে।‌

No comments:

Post a Comment

Post Top Ad