বিচার বিভাগ, আদালত অবমাননা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক ব্যানার্জি। অ্যাডভোকেট কৌস্তভ বাগচি এই দাবীতে আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। দুপুর ২টায় এ বিষয়ে শুনানি হবে।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ২৮ মে হলদিয়া কর্মীসভায় মন্তব্য করেন, "আমি বলতে লজ্জিত যে, বিচার ব্যবস্থায় দু-একজন লোক আছে, যারা মিলেমিশে কাজ করছে। যদি কিছু হয়, আমরা সিবিআইকে নির্দেশ। খুনের মামলায় বন্ধ করে দিচ্ছে তদন্ত ৷"
বিরোধী দলগুলো এই ধরনের মন্তব্য আদালত অবমাননাকর বলে আগেই সরব ছিল। এবার কলকাতা হাইকোর্টে হাজির হলেন অ্যাডভোকেট কৌস্তভ বাগচি।

No comments:
Post a Comment