কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার বিভাগের সমালোচনা করে একটি পিটিশন খারিজ করে দিয়েছে গ্রীষ্মবকাশ কালীন ডিভিশন বেঞ্চ। সোমবার সকালে আইনজীবী কৌস্তভ বাগচী কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। স্বতঃপ্রণোদিত মামলা নথিভুক্ত করার আর্জি। তবে আদালত মামলাটি গ্রহণ করেননি।
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, "আমরা মামলাটি খারিজ করে দিয়েছি। তবে আমরা আশা করি ভবিষ্যতে পাবলিক ফিগাররা এ ধরনের কথা আর বলবেন না বা বিষয়টি বিবেচনায় নেবেন না।"
উল্লেখ্য, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ২৮ মে হলদিয়া কর্মীসভায় মন্তব্য করেন, "আমি বলতে লজ্জিত যে, বিচার ব্যবস্থায় দু-একজন লোক আছে, যারা মিলেমিশে কাজ করছে। যদি কিছু হয়, আমরা সিবিআইকে নির্দেশ। খুনের মামলায় বন্ধ করে দিচ্ছে তদন্ত ৷"

No comments:
Post a Comment