সোমবার ভোররাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মণিপুরের থাউবাল জেলার একটি কমিউনিটি হলে সন্দেহভাজন আইইডি বিস্ফোরণ ঘটায়, এতে বাংলার এক শ্রমিক নিহত এবং চারজন আহত হয়। পুলিশ এ তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, খংজোম এলাকায় যখন বিস্ফোরণ হয়, তখন শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, খয়রাতাবাদের পঙ্কজ মাহতো (২১) থৌবল জেলা হাসপাতালে মারা যান। শ্রমিকরা অডিটোরিয়ামে একটি জলের ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন।প্রায় তিন সপ্তাহ আগে মণিপুরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর এটি তৃতীয় বিস্ফোরণ।
আহতদের নাম অরূপ মন্ডল (৩০), সৌভিক পাত্র (১৮), অপূর্ব মন্ডল (২৫) এবং রাজেশ রামাণিক (১৯)। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই অনুসারে, সোমবার মণিপুরের থাউবাল জেলার খংজোমে একটি কমিউনিটি হলে বিস্ফোরণে একজন কর্মী নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ২১ বছর বয়সী পঙ্কজ মাহাতো মারা যান। এই নির্মাণ শ্রমিকরা কমিউনিটি হলে বসবাস করছিলেন এবং ট্যাংক নির্মাণে নিয়োজিত ছিলেন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়কারী দল বিস্ফোরণস্থল পরিদর্শন করেছে। খংজোম থানার এক আধিকারিক জানান, তারা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছেন।
প্রায় তিন সপ্তাহ আগে, ইম্ফল পূর্ব জেলার খুরাইয়ের একটি বাড়িতে আইইডি আকারে আরেকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। কেউ হতাহত না হলেও বিস্ফোরণে এলাকায় পার্ক করা তিনটি গাড়ি ও জানালার কাঁচ ভেঙে গেছে। এর আগে, ইম্ফল পশ্চিম জেলার নাগমাপাল লামাবান লেইকাইতে একটি সন্দেহভাজন আইইডি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

No comments:
Post a Comment