উত্তর ২৪ পরগনা: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভষ্মীভূত দোকান। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বনগাঁ বাটার মোড় সংলগ্ন এলাকায়।
জানা যায়, রবিবার রাত ৯ টা নাগাদ স্থানীয়রা বিশাল আকারে কালো ধোঁয়া দেখতে পান। মুহূর্তেই তা বদলে যায় আগুনের লেলিহান শিখায়। খবর দেওয়া দমকল কর্মীদের। ঘটনা স্থলে তড়িঘড়ি পৌঁছায় দমকলের দুইটি ইঞ্জিন। এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, আগে এটি ইলেকট্রিক সরঞ্জামের দোকান ছিল। বর্তমানে একটি রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছিল। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে।

No comments:
Post a Comment