পর্যটক সহ নিখোঁজ ট্যুরিস্ট সংস্থার মালিক, দুশ্চিন্তায় পরিবার - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

পর্যটক সহ নিখোঁজ ট্যুরিস্ট সংস্থার মালিক, দুশ্চিন্তায় পরিবার


উত্তর ২৪ পরগনা: সান্দাকফুতে ঘুরতে গিয়ে এক পর্যটক সহ নিখোঁজ ট্যুরিস্ট সংস্থার মালিক, দুশ্চিন্তায় পরিবার। ঘটনাটি অশোকনগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের। 


জানা গিয়েছে, ঐ এলাকার ট্যুরিস্ট ব্যবসায়ী দীপেশ সাহা চলতি মাসের ২৪ তারিখ ১৭ জন পর্যটক নিয়ে ঘুরতে যান দার্জিলিংয়ের সান্দাকফু এলাকায়। ২৮ তারিখ শেষ বারের মত পরিবারের সাথে কথা হলে, দীপেশ সাহা জানিয়েছিলেন ঐ এলাকার বাবাই দে-কে নিয়ে ঘুরতে বেরিয়েছেন এবং ঘন জঙ্গলের মধ্যে চলে যাওয়ায় পথ হারিয়ে ফেলেছেন। কিছু চিনতে না পারায়, অন্য পর্যটকদের ফোন করেন, যেন লোকাল লোকের সাহায্য নিয়ে তাদের একটু বার করে নিয়ে আসা হয়। 


ব্যস! এই শেষবারের মতো পরিবারের সাথে কথা হয় তাদের। তারপর থেকে ফোনে আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলেও সেভাবে সাহায্য পাননি তারা, বলেই অভিযোগ। 


সোমবার সকালে দেখা যায়, অশোকনগর ১৬ নম্বর ওয়ার্ডের দুই পরিবার, চরম উৎকন্ঠায় সময় কাটাচ্ছেন। এখনও (প্রতিবেদন লেখা পর্যন্ত) যোগাযোগ করে উঠতে পারেনি তাদের সাথে। দুই পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ, 'তাদের বাড়ির লোককে সরকার যেভাবেই হোক ফিরিয়ে আনুক।'

No comments:

Post a Comment

Post Top Ad