দিনের পর দিন অপকর্মে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নাবালিকা! গ্ৰেফতার প্রতিবেশী যুবক - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 May 2022

দিনের পর দিন অপকর্মে অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন নাবালিকা! গ্ৰেফতার প্রতিবেশী যুবক


উত্তর ২৪ পরগনা: মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক। ধৃতের নাম সাহেব আলী মন্ডল, ৩৮ বছর বয়স। ঘটনাটি বসিরহাট থানার পশ্চিম দন্ডির হাট এলাকার। 


নাবালিকার বাবা-মা ভিক্ষাবৃত্তি করে দিনপাত করেন। ১৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নাবালিকা বাড়িতেই থাকত। এই সুযোগেই তাকে দীর্ঘ ছয় মাস ধরে প্রতিবেশী চায়ের দোকানদার পাশের আম বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই যুবক বলে অভিযোগ। 


এই ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নির্যাতিতা। দিনের পর দিন শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে বাবা-মা জানতে চাইলে পুরো বিষয়টি খুলে বলে সে। তখনই বসিরহাট থানায় নির্যাতিতা নাবালিকার বাবা-মা ওই চায়ের দোকানদার সাহেব আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। নাবালিকাকে ইতিমধ্যে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছে, ওই নাবালিকা অন্তঃসত্ত্বা।


পকসো আইনের অধীনে ওই যুবককে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। রবিবার সকালে জঙ্গলপাড়া তাকে থেকে গ্রেফতার করা হয় এবং এদিনই ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad