রাশিয়ার এক গোয়েন্দা আধিকারিক দাবী করেন, চিকিৎসকরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিন বছরের সময় দিয়েছেন। ক্যান্সার ধীরে ধীরে বাড়তে থাকায় তার দৃষ্টিশক্তিও চলে যাচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এমন খবর আসছে যে, প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পুতিনের অসুস্থতার কথা অস্বীকার করেছেন।
সের্গেই বলেন, প্রেসিডেন্ট পুতিনের রোগের কোনও লক্ষণ নেই। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন রুশ গুপ্তচর কার্পিকভকে বার্তা পাঠিয়ে এফএসবির এক আধিকারিক এই তথ্য দিয়েছেন।
এই বার্তায় লেখা ছিল, "আমাদের বলা হয়েছে তার প্রচণ্ড মাথাব্যথা রয়েছে। এ ছাড়া টিভিতে এলে তাকে বড় অক্ষরে লেখা একটি কাগজ দেওয়া হয়। অক্ষরগুলো এত বড় যে পাতায় মাত্র কয়েকটি বাক্য আসতে পারে। তার দৃষ্টিশক্তি খুব দ্রুত কমে যাচ্ছে। এ ছাড়া তার অঙ্গপ্রত্যঙ্গও প্রতারণা করছে বলেও রিপোর্টে বলা হয়েছে।"
এই মাসে এমনও খবর পাওয়া গেছে যে পুতিনকে তার পেট থেকে তরল অপসারণের জন্য অস্ত্রোপচার করতে হয়েছে। কোনও সমস্যা ছাড়াই তার অপারেশন করা হয়। তবে, তার স্বাস্থ্য সম্পর্কে রাশিয়ান সরকারের করা এই দাবীগুলি প্রত্যাখ্যান করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় না এভাবে কারও রোগ শনাক্ত করা যাবে। পুতিন দুই দশক ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন।

No comments:
Post a Comment