শুধু স্বাস্থ্য বা ত্বকের জন্যই নয় অ্যালোভেরা আমাদের চুলের জন্যও খুবই উপকারী। এর ব্যবহারে চুল সুন্দর চকচকে হয়।
চুলের জেল্লা ফেরাতে অ্যালোভেরার এই মিশ্রণটির জুড়ি মেলা ভার,তাহলে আসুন দেখে নেই কি করে এটি করে তৈরি ও ব্যবহার করবেন।
১.এক চামচ মধু, দু’ চামচ নারকেল তেল ও দু’ চামচ অ্যালো ভেরা নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। স্নানের আধ ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল।
২.চুলের জেল্লা ধরে রাখতে দু’ চামচ টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিন এক চামচ অ্যালো ভেরা জেল। এই মিশ্রণ প্রায় দশ মিনিট ধরে মাথার ত্বকে মালিশ করে শ্যাম্পু করে ধুয়ে নিন চুল।
৩.একটি পাত্রে ডিমের কুসুম ও দু’চামচ অ্যালো ভেরা ও তার সঙ্গে এক চামচ অলিভ অয়েল নিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্যাকটি চুলে মেখে আধ ঘণ্টা পর চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। চুলের স্বাভাবিক বৃদ্ধি ও চুল পড়া রোধ করতে এই প্যাক বিশেষ কার্যকর।

No comments:
Post a Comment