আজকাল পুরোনো দিনের ফ্যাশানগুলো আবার নতুন লুকে ফিরে আসছে। এবং সেগুলি দেখতেও বেশ লাগে,তবে এই লুক নেওয়ার জন্য কিছু বিশেষ ফ্যাশান সেন্স না থাকলে পুরো লুকটাই খারাপ হয়ে যাবে। তাই আসুন ভিন্টেজ লুক নিয়ে কিছু কথা হয়ে যাক।
পুরনো দিনের ওই রকম ধাঁচের প্রিন্টেড শাড়ি বেছে নিতে পারেন আপনি। ঢাকাই জামদানি বা হ্যান্ডলুম টাঙ্গাইল শাড়ি বেছে নিতে পারেন আপনি। এর সঙ্গে কর্সেট বা ভেলভেটের ব্লাউজ বেছে নিন। সম্পূর্ণ হাতা, থ্রি কোয়ার্টার স্লিভ বেছে নিতে পারেন আপনি।
ব্লাউজের নেক লাইনে এবং হাতে লেস বসানো থাকতে পারে। কুঁচি দেওয়া ব্লাউজও দেখতে ভালো লাগবে। শিফন, জর্জেট, অর্গ্যাঞ্জা বা মসলিনের শাড়ি বেছে নিতে পারেন। এই ধরনের ফ্যাব্রিক গরমকালে বেশ আরামদায়ক হয়। এর সঙ্গে গ্লাস স্লিভ ব্লাউজ পরতে পারেন।
পাফ হাতা ব্লাউজও পরতে পারেন। বিশপ স্লিভ ব্লাউজ ভালো লাগবে দেখতে, ভিন্টেজ লুক হবে। ব্লাউজের হাতা ঢিলেঢালা হলেই আপনার সাজটি বাকি সবার থেকে আলাদা হবে। আপনাই বিয়ে বাড়ির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।

No comments:
Post a Comment