অনেকেই বাড়িতে কুকুর পোষে। অনেক সময় কিছু ভুলের কারণে পোষা কুকুরের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। তো চলুন সেই সব জিনিসের কথা জেনে নেই যা ভুলেও কুকুরকে খাওয়ানো উচিৎ নয়।
চকোলেট :
চকোলেটে এমন অনেক জিনিস রয়েছে যা কুকুরের শরীরে অ্যালার্জির কারণ হতে পারে। কুকুর মারাও যেতে পারে।
রসুন এবং পেঁয়াজ :
থায়োসালফেট প্রচুর পরিমাণে রসুন এবং পেঁয়াজে পাওয়া যায়, যা কুকুরের রক্তের কোষের ক্ষতি করে। এ কারণে তারা রক্তস্বল্পতায় ভুগতে পারে। এমন অবস্থায় কুকুরকে ভুলেও যে জিনিসে পেঁয়াজ-রসুন মেশানো আছে তা দেবেন না।
আঙ্গুর ও কিশমিশ :
আঙ্গুর ও কিশমিশ খাওয়া কুকুরের কিডনির উপর খুব খারাপ প্রভাব ফেলে। এর পাশাপাশি কুকুরকে মিষ্টি জাতীয় খাবার দেওয়াও যাবেনা।

No comments:
Post a Comment