অনেক সময় বেচে যাওয়া ভাত আমরা ফেলে দেই। কিন্তু রাতের অবশিষ্ট ভাত দিয়ে সকালে সুস্বাদু জলখাবার বানাতে পারেন।
রাইস কাটলেট বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ:
বাসী ভাত
লঙ্কা
লবন
নুন
গরম মসলা
আদা
লেবুর রস
আলু
পেঁয়াজ
গাজর
মটরশুটি
ময়দা
কর্নফ্লাওয়ার
নির্দেশনা:
রাইস কাটলেট তৈরি করতে, পেঁয়াজ, গাজর, মটরশুটি এবং পছন্দের সমস্ত সবজি সূক্ষ্মভাবে কেটে নিন। ২টি আলু সেদ্ধ করে চটকে আলুতে কাটা সবজি মেশান।
একটি পাত্রে বাকি ভাত চটকে,ভাতের মধ্যে আলু ও সবজি ভালো করে মিশিয়ে নিন।
এবার এতে কিছু ব্রেড ক্রাম্ব যোগ করুন এবং স্বাদ অনুযায়ী লবণ, কাঁচা লঙ্কা , গরম মসলা, আদা, কিছু লেবুর রস মেশান।
পুরো মিশ্রণটি ময়দার মতো করে ফেটিয়ে নিন। কাটলেট বানাতে ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারে লবণ এবং লঙ্কা যোগ করুন।
পছন্দের আকারে কাটলেট বানান। এবার প্যান গরম করে তেল দিন, তেল গরম হয়ে একে একে কাটলেট ভেজে ফেলুন।

No comments:
Post a Comment