স্বাস্থ্যের পাশাপাশি পেঁপে আমাদের সুন্দর চুলের জন্যও আদর্শ একটি উপাদান। পেঁপের তৈরি ঘরোয়া হেয়ারপ্যাক ব্যবহারে আপনি পেতে পারেন মসৃণ সুন্দর চুল।আসুন দেখে নিন কি করে এই হেয়ারপ্যাকটি তৈরি করবেন।
উপাদান:
পাকা পেঁপে: আধ কাপ
নারকেলের দুধ: এক কাপ
মধু: এক চা চামচ
পদ্ধতি:
পাকা পেঁপে খোসা ছাড়িয়ে নিন তারপর টুকরো করে কেটে নিয়ে আধ কাপ মিক্সিতে বেটে নিন। এর মধ্যে নারকেলের দুধ ও মধু মিশিয়ে আরও এক বার মিক্সিতে ঘুরিয়ে নিন। পেঁপের এই ঘন মিশ্রণটি ভাল করে চুলের গোড়ায় ও মাথার তালুতে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’-তিন দিন এই হেয়ার মাস্কটি ব্যবহার করুন। চুল হয়ে উঠবে কোমল ও মসৃণ।

No comments:
Post a Comment