স্বজন-পোষণ ও ভোট-পরবর্তী সন্ত্রাসে ঘর ছাড়া বিজেপি কর্মীদের পাশে না দাঁড়ানোর অভিযোগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মিছিল বিক্ষুব্ধ নেতাকর্মীদের। বৃহস্পতিবার মুরলীধর সেন লেনে বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সেইসঙ্গেই বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মিছিল ও স্লোগান দেন তারা।
শামসুর রহমান, প্রাক্তন সহ সভাপতি সংখ্যা লঘু মোর্চা বিজেপি,র দাবী যারা কষ্ট করে দলের জয় এনে দিয়েছিল, তাদেরই ভোটের সময় দূরে সরিয়ে রাখা হয়েছে। তৃণমূল থেকে আসা পরিযায়ীদের প্রার্থী করা হয়েছে। এর প্রভাব পড়েছে ভোট বাক্সে, সাধারণ মানুষ তাদের ভোট দেয়নি। এমনকি ভোট পরবর্তী হিংসার যারা শিকার, তাদের পাশেও দাঁড়ায়নি রাজ্য নেতৃত্ব, অভিযোগ বিক্ষুব্ধ নেতাকর্মীদের।
ভোটের মুখে সংগঠনকে শেষ করে দেওয়া হয়েছে বলেও বিস্ফোরক দাবী করেন প্রাক্তন সহ সভাপতি। এর জন্য অমিতাভ চক্রবর্তীই দায়ী, বলে অভিযোগ বিজেপি নেতার। পাশাপাশি তিনি বলেন, 'যেভাবে সংগঠন চলছে, মনে হচ্ছে শাসক দলের কাছে বিজেপিকে বন্ধক রাখা হয়েছে।'

No comments:
Post a Comment