'মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিৎ নয়', বিজেপিকে নিশানা ফিরহাদের - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

'মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিৎ নয়', বিজেপিকে নিশানা ফিরহাদের


জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-র উত্তপ্ত বাংলার রাজনীতি। শিল্পীর মৃত্যুর জন্য রাজ্য সরকারকেই দুষেছে বিরোধীরা। সেই তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। এমনকি তিনি একে পরিকল্পনা মাফিক খুনের আখ্যাও দিয়েছেন। এরই পাল্টা জবাব দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। 


সঙ্গীত শিল্পীর মৃত্যুর প্রসঙ্গে ফিরহাদ বলেন, মানুষের শরীর খারাপ হতেই পারে। তারপর দুঃখজনক ঘটনা। যেকোনও মৃত্যুই দুঃখজনক। এটা নিয়ে রাজনীতি করা ঘৃণ্য রাজনীতি উদাহরণ। বিজেপি শকুনের মত। উল্লেখ্য, শিল্পীর ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, হৃদরোগের সমস্যার কারণেই মৃত্যু।


পাশাপাশি ফিরহাদ বলেন, 'অভিযোগ করার মত কিছু ঘটেনি। সেদিন আমি ওখানে ছিলাম না। ঠিক কি হয়েছিল বিস্তারিত রিপোর্টে জানা যাবে। কলেজের অনুষ্ঠানে সাধারণত ছাত্রছাত্রীরা একটু নাচানাচি করে। কলেজের প্রোগ্রাম নজরুল মঞ্চে হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, বলেও জানান তিনি।


সেইসঙ্গেই তিনি জানান, নিয়মিত হলে পরিদর্শন হয়। কলকাতা সাংস্কৃতিক রাজধানী। আমরাতো চাইবো আরও বেশি করে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক। 


বেলেঘাটার বাড়ি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কী কারণে বাড়িটি হেলে গেছে, তা আগে দেখতে হবে। এখন উন্নত মানের প্রযুক্তি, তার ত্রুটিতেই এই ঘটনা, নাকি পরিকাঠামোগত ত্রুটির জন্য হয়েছে, তা খতিয়ে দেখবেন ইঞ্জিনিয়াররা। প্রয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। তারপর সিদ্ধান্ত নেবে কলকাতা পুরসভা।

No comments:

Post a Comment

Post Top Ad