খাস্তা স্ন্যাক্স পনির আনারদানা কাবাব - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 June 2022

খাস্তা স্ন্যাক্স পনির আনারদানা কাবাব


উপাদান -

পনির - ২০০ গ্রাম,

ক্যাপসিকাম - ১ টি মোটা টুকরো করে কাটা,

পেঁয়াজ - ২ টি মোটা টুকরো করে কাটা,

টমেটো - ২ টি মোটা করে কাটা,

গরম মশলা - ১ চা চামচ,

চাট মশলা - ২ চা চামচ,

লংকার গুঁড়ো - ১ চা চামচ,

দই - ৪ টেবিল চামচ,

ক্রিম - ১ টেবিল চামচ,

হলুদ - ১\২ চা চামচ,

আনারদানা গুঁড়ো - ১ টেবিল চামচ,

গোলমরিচ গুঁড়ো - ১\২ চা চামচ, 

বেসন - ১ টেবিল চামচ, 

রিফাইন্ড তেল - ৩ টেবিল চামচ, 

লবণ - স্বাদ অনুযায়ী ।

কিভাবে পনির আনারদানা কাবাব বানাবেন -

পনির বড় কিউব করে কেটে নিন।  খেয়াল রাখবেন পনির যেন ছোট কাটা না হয়। আপনি যদি গ্যাসে পনির গ্রিল করেন, তাহলে ছোট ছোট টুকরোর কারণে পনির পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  

একটি পাত্রে বেসন, দই, ক্রিম, চাট মশলা, গরম মশলা, লংকার  গুঁড়ো, আনারদানা গুঁড়ো,  গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ যোগ করুন এবং ভালোভাবে মেশান।  

খেয়াল রাখবেন দই যেন ঘন হয়। যাতে মিশ্রণটি ঘন হয়ে যায় এবং পনিরের ওপর ভালো করে মুড়ে দেওয়া যায়।

এই মিশ্রণে পনিরের টুকরো ২০ মিনিট রাখুন।  

প্যানে তেল গরম করে পনির মিশ্রণে ভালো করে মুড়ে প্যানের চারদিক থেকে পর্যায়ক্রমে বেক করুন।  

বাকি মিশ্রণে পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো যোগ করুন এবং এটি ভালোভাবে মুড়িয়ে প্যানে সেঁকে নিন।  টমেটোর বীজগুলি সরান, নাহলে  সেগুলি খাস্তা হবে না।  

পরিবেশন করার আগে, একটি প্যানে পনির এবং সমস্ত সবজি গরম করুন এবং সেগুলিকে টুথ পিকের উপর রেখে পরিবেশন করুন।  পুদিনা ও দইয়ের চাটনি দিয়ে খেলে স্বাদ বাড়বে।

No comments:

Post a Comment

Post Top Ad