জম্মু -কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে এনকাউন্টার। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ১ সন্ত্রাসীকে নিকেশ হয়েছে। গুলিতে দুই সেনাও আহত হয়েছে বলে জানা গেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। প্রাপ্ত খবর অনুযায়ী, দুই পক্ষ থেকেই গোলাগুলি হচ্ছে। দুই সন্ত্রাসীর লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এই অভিযান শুরু করে।
জম্মু-কাশ্মীরের একজন পুলিশ আধিকারিক বলেন, বারামুল্লা জেলার কারেরি এলাকার ওয়ানিগাম বালায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছিল, তারপরে নিরাপত্তা বাহিনী ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে।
তিনি জানান, শনিবার জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হয়েছে। বলা হচ্ছে যে, তল্লাশি অভিযান চলাকালীন সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে, তারপরে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালিয়ে এক সন্ত্রাসীকে নিকেশ করে। তথ্য মতে, এক স্থানীয় এবং এক পাকিস্তানি সন্ত্রাসী লুকিয়ে থাকার খবর পাওয়া গেছে।

No comments:
Post a Comment