অর্পিতার ইচ্ছে' নিয়ে তদন্তের নির্দেশ ফিরহাদের - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 July 2022

অর্পিতার ইচ্ছে' নিয়ে তদন্তের নির্দেশ ফিরহাদের


ইডির জেরায় একেই নাজেহাল দশা, উদ্ধার কোটি কোটি নগদ, সম্পত্তি। এরই মধ্যে আরও বিপাকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এবারে তাঁর ইচ্ছে'র ওপর নজর পড়েছে কলকাতা পৌরসভার। এটি অর্পিতার কসবার একটি বাড়ি। এই ইচ্ছে' বাড়ি নিয়েই এবারে তদন্তের নির্দেশ দিলেন মেয়র ফিরদাহ হাকিম। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। ফিরহাদ সাফ জানান, 'বেআইনিভাবে নির্মাণ হলে তা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা হবে। তার জন্য তদন্ত শুরু হয়েছে। কসবায় একটা জমিতে দুটো বাড়ি কি করে হয়, সেটা খতিয়ে দেখতে বলা হয়েছে।


উল্লেখ্য, কসবার রাজডাঙ্গা মেন রোডের ওপর কেএমডি-র তিনটি প্লট। পুরসভার নথি অনুযায়ী এই তিনটি প্লটের নাম্বার ১০, ১১ ও ১২। ১১ নম্বর প্লটে রয়েছে ইচ্ছে নামের বাড়িটি। এটি মূলত এন্টারটেইনমেন্ট হাউস। বিনোদনমূলক অনুষ্ঠানের শুটিং ছাড়াও ভাড়া দেওয়া হতো নানা কাজে। ১০ এবং ১২ নং প্লটে বাড়ি থাকলেও পুরসভার নথিতে ফাঁকা জমি হিসেবেই চিহ্নিত আছে। ১১ নম্বর প্লটে ইচ্ছে বাড়িটি ২ কাটারও বেশি জমির ওপর তৈরি। তার জন্য পুরসভা ফি বছর কর হিসাবে ২,৩৫৬ টাকা পেয়ে থাকে। অথচ হিসেব অনুযায়ী বাড়ি সহ এই জায়গায় আসল কর হওয়া উচিৎ ১ লক্ষ ৭৫ হাজার টাকারও বেশি। আর এখানেই অভিযোগ উঠেছে, শুধুমাত্র একটি জমিতেই বিপুল অংকের কর ফাঁকি দিয়েছেন বাড়ির মালিক অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায়।


এদিন ফিরদাহ হাকিমকে এই সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি জানান, 'ওই বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার নিয়ম অনুযায়ী নোটিশ পাঠানো হবে, তারপর তাভেঙে দেওয়া হবে। কেএএমডির তদন্ত রিপোর্ট পেলেই ব্যবস্থা নেবে পুরসভা। ইতিমধ্যে কেএমডিএ তদন্ত শুরু করেছে।'


এছাড়াও তিনি জানান, বর্ষা চলে এসেছে, বিপদজনক বাড়িকে নোটিশ করা হবে। যাতে তারা নিরাপদ জায়গায় চলে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad