অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 July 2022

অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার!


উত্তর ২৪ পরগনা: আমবাগান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কদম্বগাছি এলাকায়। মৃত মহিলার নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কদন্বগাছি ফাঁড়ি ও দত্তপুকুর থানার পুলিশ। 


এদিন সকাল ৭ নাগাদ স্থানীয় এক ব্যক্তি কাজে যাওয়ার পথে, কদম্বগাছি অঞ্চল কাঠালিয়া এলাকায় আমবাগানের মধ্যে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ পরে থাকতে দেখেন। তারপরে ওই ব্যক্তি পরিচিতদের জানায়। খবর পৌঁছায় দত্তপুকুর থানায়, ঘটনাস্থলে আসে কদম্বগাছি ফাঁড়ির‌ পুলিশ এবং দত্তপুকুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হসপিটালে নিয়ে যাওয়া হয়।


স্থানীয়রা জানায়, 'মহিলার দেহ গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় পড়েছিল। কেউ মেরে ফেলে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মহিলা এই এলাকার নয়। তার কোনও পরিচয় জানা যায়নি।'

No comments:

Post a Comment

Post Top Ad