'জোর করে প্রায় সব পূজা উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়', মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। বৃহস্পতিবার দিলীপ ঘোষের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়, যেখানে এই বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে।
ঐ পোস্টে লেখা, 'দুর্গা পূজার পবিত্রতা নষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু ক্লাবগুলিকে টাকা দিয়েছেন তাই জোর করে প্রায় সব পূজা উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়! যেখানে যেতে পারছেন না ভার্চুয়ালি উদ্বোধন করে দিচ্ছেন। ঠাকুর না আসলেও, প্যান্ডেল সম্পূর্ণ তৈরি না হলেও উদ্বোধন হয়ে যাচ্ছে।'
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, 'ঠাকুর নিয়ে ছেলেখেলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'
উল্লেখ্য, মহালয়ার আগেই এবারে পূজা প্যান্ডেলের উদ্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে নিজের কর্মসূচিতে কোনও কাটছাঁট করেননি বরং মহালয়ার পর দক্ষিণ থেকে উত্তর একাধিক পুজোর উদ্বোধন করে যাচ্ছেন তিনি; কোথাও সশরীরে উপস্থিত হয়ে, কোথাও বা ভার্চুয়ালি। কোনও মণ্ডপে গিয়ে ঢাক বাজাতে, কোথাও আবার ডান্ডিয়া নাচ করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এবারে এই বিষয়টি নিয়েই তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।


No comments:
Post a Comment