আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে উল্লেখ করেছেন যে যারা এই জিনিসগুলিকে বিশ্বাস করে তাদের কখনও সাফল্য আসে না সব ক্ষেত্রে। তাহলে আসুন জেনে নিই সাফল্য পেতে ভুলেও কোন বিষয়গুলো বিশ্বাস করা উচিৎ নয়-
ভাগ্যের উপর নির্ভর :
চাণক্য বলেছেন যে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করা যায়। যারা কঠিন সময়েও দৃঢ়ভাবে অবস্থান করে তাদেরই সাফল্য আসে। অন্যদিকে, যারা ভাগ্যে বিশ্বাসী, তারা সবসময় ব্যর্থ হয়।
ভাগ্যের উপর নয় কর্মফলের উপর আস্থা রাখতে বলেছেন আচার্য চাণক্য। উন্নতি করতে চতুরতা, বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম এবং মনোবল এই চারটি গুণ জরুরী।
অন্যদের বিশ্বাস :
নিজের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিজের। আর সেই স্বপ্ন যদি অন্যের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে তা কখনও পূর্ণ হবে না কখনও।

No comments:
Post a Comment