সকালে পেট ঠিকমতো পরিষ্কার না হলে সারাদিন হজমের ও গ্যাসের সমস্যা দেখা দেয়। এটি মূলত হয় কোষ্ঠকাঠিন্যের জন্য। তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দেখুন।
ঘরোয়া প্রতিকার:
রাতে এক গ্লাস জলে ১ চা চামচ আমলকী গুঁড়ো গুলে রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে প্রথমেই এই জল ছেকে পান করতে হবে। প্রথম দিকে তেতো মনে হলেও এর উপকারিতা অনেক।
কখন ব্যবহার করা উচিৎ নয় :
শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসে কোনও সমস্যা থাকলে এই জল পান করা যাবে না। কারণ এটি করলে কাশি বা বুকে ব্যথার সমস্যা বাড়তে পারে।
এই জল পানের পর যদি কাশি বা দুর্বলতা হয় তবে জল পান করা যাবে না।

No comments:
Post a Comment