শীতকাল আসতে চললেও বৃষ্টি থামার নাম নেই।বৃষ্টির দিনে, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাস সক্রিয় হয়ে ওঠে।তাই এই বৃষ্টিতে মাছ মাংস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। সেগুলো ভুল বশত খেয়ে নিলে ফুড পয়জনিং হতে পারে। এমতাবস্থায় বর্ষায় বাসি মাংস, পুরনো ডিম ইত্যাদি কিভাবে তাজা রাখা যাবে চলুন জেনে নেই।
ডিম :
একটি গ্লাস জলে ভরে তাতে ডিম দিন। যদি ডিমটি স্থির হয়ে যায় তবে তা তাজা এবং যদি এটি জলে ভাসতে থাকে তবে এটি পুরনো এবং এটি খাওয়া এড়ানো উচিৎ।
চিকেন :
যখন মুরগি তাজা হয়, তখন এটি খুব চকচকে থাকে। আর পুরনো মুরগির গায়ে হালকা লাল বা কালো দাগ দেখা যাবে। দেখে নিন মুরগি গা দিয়ে আঠালো পদার্থ বের হচ্ছে না তবে এই মুরগিটি খেলে বিষক্রিয়া হতে পারে।
মাছ :
মাছটি তাজা কি না তা পরীক্ষা করার জন্য প্রথমে মাছের আঁশ পরীক্ষা করে নিন। মাছ তাজা হলে চোখে সাদা ভাব থাকবে না, ফুলকা উজ্জ্বল গোলাপী এবং লাল হবে। আর যদি আঁশ তির্যক হয়, চোখে সাদা জমা হয় এবং ফুলকায় কালো ভাব আসে, তাহলে মাছটি ব্যবহার করার মতো নয়।

No comments:
Post a Comment