অনেকেই আছেন যারা প্রতিদিন একবার নয় দুবা তিনবার স্নান করে থাকেন। কিন্তু শুধু স্নান করাই যথেষ্ট নয়। বরং সম্পূর্ণ শরীর পরিষ্কার করা প্রয়োজন। এখানে শরীরের এমন ৬টি অঙ্গের কথা জেনে নেবো যা স্নান করা সত্ত্বেও ময়লা থেকে যায় ।
চোখ:
বেশিরভাগ লোকই স্নান করার সময় চোখ ধোয় না। এর ফলে চোখে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন চোখে চুলকানি ও সংক্রমণ। তাই স্নানের সময় মগে জল নিয়ে ২টি চোখই পরিষ্কার করে নিতে হবে।
কান :
স্নানের পর কানের পেছনের অংশ ময়লা থেকে যায়। যে কারণে প্রায়ই এখানে চুলকানি হয়। তাই স্নানের পর সুতির কাপড় বা তোয়ালে দিয়ে কানের পেছনে ও কানের পর্দার নিচের অংশ পরিষ্কার করে নিতে হবে।
নাভি :
নাভিতে ময়লা পুরো শরীরের উপর প্রভাব ফেলে। নাভিতে তেল লাগিয়ে সুতি কাপড় বা কান পরিষ্কারের বাড ব্যবহার করে নাভি পরিষ্কার করতে হবে।
নখ:
প্রতিদিন স্নান করার সময় পুরোনো টুথ ব্রাশের সাহায্যে হাত ও পায়ের নখ পরিষ্কার করা উচিৎ।
পায়ের তলায় :
স্নান করার সময় পায়ের তলায় লন্ড্রি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর সময়ে সময়ে পেডিকিউর করানো ভালো।

No comments:
Post a Comment