আমাদের দেশের যেকোনো কোণেই আপনি সিঙ্গারা খুঁজে পাবেন। ছোট হোক বা বড়, সবাই গরম গরম সিঙ্গারা খেতে খুব পছন্দ করে।
সাধারণত আমরা সবাই ডাল কচুরি খেয়ে থাকি,কিন্তু আজ আমরা জেনে নেবো,ডাল সিঙ্গারার রেসিপি।
উপাদান :
ময়দা - ২ কাপ
লবন
ধনে গুঁড়ো - ১ চা চামচ
আমচুর গুঁড়ো - আধ চা চামচ
মুগ ডাল- আধ কাপ
লাল লঙ্কা গুঁড়ো - আধাl চা চামচ
মৌরি- আধ চা চামচ
হিং- ১ চিমটি
কাঁচা লংকা - ২টি (মিহি করে কাটা)
আদা - ১/২ইঞ্চি
ঘি - ২ চা চামচ
চিনি - আধা চা চামচ
নির্দেশনা:
প্রথমে ডাল ৩ ঘন্টা ভিজিয়ে রেখে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে এর পেস্ট বানিয়ে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে তাতে হিং, মৌরি, লবণ, জিরে ও এই পেস্ট দিয়ে ভাজুন। এর পর এতে লবণ, আমচুর গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো,কাঁচা লংকা, চিনি মেশান। মিশ্রণটি হয়ে গেলে নামিয়ে নিন।
এখন ময়দায় জল দিয়ে মেখে স্টাফিং দিয়ে সিঙ্গারার আকারে গড়ে নিন। এবার প্যানে তেলে গরম করে ভেজে নিলেই তৈরী ডাল সিঙ্গারা।

No comments:
Post a Comment