ফেটে যাওয়া দুধ দিয়ে বানিয়ে নিন সুস্বাদু রসমালাই - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 October 2022

ফেটে যাওয়া দুধ দিয়ে বানিয়ে নিন সুস্বাদু রসমালাই

  






 ঘরে থাকা দুধ অনেক সময় বিভিন্ন কারণে ফেটে যায়।  এই ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে বানিয়ে নিন সুস্বাদু রসমালাই। 


উপকরণ:


১কেজি ফেটে যাওয়া দুধ

চিনি ২ কাপ

কর্নফ্লাওয়ার ১চা চামচ

দুধ আধ কেজি 

 বাদাম ৮ থেকে ১০টি

পেস্তা ৬ থেকে ৮ টি 

জাফরানের দু থেকে তিন সুতো 

 

 নির্দেশনা :


  প্রথমে ফেটে যাওয়া দুধের ছানা পাতলা সুতির কাপড়ে ছেকে জল ঝরিয়ে দিন।  এরপর ওই ছানা কর্নফ্লাওয়ার মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। 


 এবার একটি প্যানে চিনি ও এক কাপ জল দিয়ে শিরা বানিয়ে নিন। ফুটে উঠলে ওই জলে সব বল দিয়ে দিন।

 

এবার আলাদা পাত্রে দুধ ফুটিয়ে নিয়ে তাতে কাটা শুকনো ফল দিয়ে জাফরানের সুতো মিশিয়ে  বলগুলো শিরা থেকে বের করে জাফরান দুধে দিন।


১ ঘন্টা পর বলগুলি ভালভাবে দুধ ঢুকে গেলে, ফ্রিজে রেখে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad