বয়স বৃদ্ধি পাওয়া একটি প্রাকৃতিক নিয়ম। তবে বয়স বাড়লে আমাদের ত্বকে তার প্রভাব নজরে আসে।তাই অনেকেই অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করে থাকে। কিন্তু অ্যান্টি এজিং ক্রিম কোন বয়সে ব্যবহার করা উচিৎ, তা নিয়ে প্রশ্ন জাগে। তাই চলুন জেনে নেওয়া যাক কোন বয়স থেকে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করা উচিৎ -
সঠিক বয়স:
অ্যান্টি-এজিং ক্রিম প্রয়োগের সর্বোত্তম বয়স হল ২০ শেষে এবং ৩০ এর প্রথম দিকে। এ সময় অ্যান্টি-এজিং ক্রিম ব্যবহার করা শুরু করা উচিৎ যাতে বার্ধক্য প্রক্রিয়া ধীর হতে শুরু করে। এর পাশাপাশি, খাবারে, ত্বকের যত্ন নিতে হবে।
উপকারীতা :
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রথম প্রভাব ত্বকে দেখা যায়। যেমন ত্বকের শুষ্কতা, শক্ত হয়ে যাওয়া ইত্যাদি। আর অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করলে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এর ব্যবহার চোখ, গাল এবং ঘাড়ের চারপাশের আলগা ত্বককে টোন করতে সহায়তা করে। এর পাশাপাশি ত্বক হাইড্রেট করতেও সাহায্য করে।
অ্যান্টি-এজিং ক্রিমে ১৫ এসপিএফ থাকে । যা সূর্যের রশ্মি থেকে রক্ষা করে। ত্বকের ক্ষতি হওয়া আটকায়।

No comments:
Post a Comment