বৃহস্পতি গ্রহ হল শুভ গ্রহ। শক্তিশালী বৃহস্পতি সম্মান ও প্রতিপত্তি বাড়ালেও কিন্তু দুর্বল হলে অশুভ ফল দেয়। বৃহস্পতি দুর্বল হলে তাকে শক্তিশালী করতে এই সহজ প্রতিকার করবে সাহায্য -
নেতিবাচক প্রভাব:
বৃহস্পতি দুর্বল হলে ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে অস্থির থাকে। এর প্রভাবে গলা ও ফুসফুসের রোগ, লেখাপড়ায় ব্যাঘাত ঘটা,চোখে সমস্যা, স্বপ্নে সাপ এবং সম্মান হানি হয়।
প্রতিকার:
বৃহস্পতি দুর্বল হলে হলুদ সুতোয় হলুদের গিঁট বেঁধে ডান বাহুতে পড়তে হবে। জাফরানের তিলক লাগাতে হবে, বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা উচিৎ, বাড়িতে হলুদ সূর্যমুখী গাছ লাগান ভালো।
বৃহস্পতি গ্রহের শান্তির জন্য চিনি, কলা, হলুদ কাপড়, জাফরান, লবণ, মিষ্টি ও হলুদ অভাবীদের দান, বৃহস্পতিবার ব্রাহ্মণদের দই ভাত খাওয়ানো শুভ বলে মনে করা হয়।

No comments:
Post a Comment