উপকরণ -
গ্রেট করা পনির ১ কাপ,
সেদ্ধ আলু ২ টি,
কুট্টুর আটা ২ টেবিল চামচ,
মাওয়া/খোয়া ২ টেবিল চামচ ,
গোলমরিচের গুঁড়ো ১\২ চা চামচ,
লাল লংকার গুঁড়ো ১\২ চা চামচ,
কাঁচা লংকা, কাটা ২ টি,
ধনেপাতা সূক্ষ্মভাবে কাটা,
বাদাম ৮ টি,
কাজু ৮ টি,
কিশমিশ ১ চা চামচ,
ঘি ভাজার জন্য ।
কিভাবে বানাবেন -
একটি পাত্রে গ্রেট করা পনির ও আলু রেখে উভয়ই একসঙ্গে ভালো করে মাখুন।
মাখার পর এতে লাল লংকার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিন।
এতে কাটা কাঁচা লংকা, কুট্টুর আটা এবং মাওয়া যোগ করে ভালোভাবে মেশান। (আপনি চাইলে মাওয়া ব্যবহার নাও করতে পারেন। )
এর সাথে মিহি করে কাটা ধনেপাতাও যোগ করুন। এর ফলে স্বাদ খুব ভালো হবে ।
এবার মিশ্রণ থেকে কোফতা বানানো শুরু করুন। এজন্য কোফতাগুলোকে বলের আকার দিন। মাঝখানে শুকনো ফল রেখে গোল করে নিন।
একটি প্যানে ঘি দিয়ে মাঝারি আঁচে গরম হতে দিন। (ঘি-এর পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন)
ঘি গরম হয়ে এলে কোফতার বলগুলোকে সামান্য চেপে ভেজে নিন।
কোফতাগুলো ক্রিস্পি এবং সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।
আলু-পনির কোফতা প্রস্তুত। যে কোনো ফলের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন ।

No comments:
Post a Comment